বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২১ আগস্ট) বিকেলে অভিযুক্ত সুমন শিকদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সুমন মোংলা সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট দুপুরে সুমন শিকদার ওই কিশোরীকে মাছ দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী একটি মাছের ঘেরে নিয়ে যান। সেখানে নির্জন স্থানে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর বিষয়টি কাউকে না জানানোর জন্য কিশোরীকে প্রাণনাশের হুমকি দেন সুমন।
ভয়ে ওই কিশোরী বিষয়টি চেপে গেলেও পরে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার সে তার বাবা-মাকে সব খুলে বলে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে কিশোরীকে হাসপাতালে ভর্তি করেন এবং বিষয়টি মোংলা থানা-পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সিগন্যাল টাওয়ার এলাকা থেকে সুমন শিকদারকে গ্রেপ্তার করে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, কিশোরীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে সুমনকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী কিশোরীর চিকিৎসার খোঁজখবর নিচ্ছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন