সংবাদ

সাহিত্য

রবার্ট বার্নসের প্রেমের কবিতা

একটি রক্তিম, লাল গোলাপএই বরষায়, সদ্য প্রত্যুষে ফোটাতুমি রক্তিম লাল গোলাপ, হে প্রিয়তমাষুযেন তুমি সুরেলা এক গীত, সখা হেউঠেছ যন্ত্রে বেজে— কী যে মধুময় সুর, স্বরেঅপার রুপসী তুমি নন্দন-কন্যাআকণ্ঠ ডুবেছি তোমার সুধাময় প্রেমেততদিন তোমাতে নিমজ্জিত আমিযতদিন না শুকিয়ে যাবে সুবিস্তার জলধি বিপুল যতদিন না বিশুষ্ক মরু এই সমুদ্রজলকণাপ্রকাণ্ড কঠিন প্রস্তর গলে গলে পড়বে না তাপেআমি তোমাতেই লীন, নিমগ্ন ভালবাসায়যতদিন সচল চঞ্চল জীবন-ঘড়ির প্রখর বালুকণাও আমার প্রেম, এ আমার আপাত বিদায়বিদায় তোমাকে ক্ষণিকের সময়ের ফোঁড়েআশা যে আছে, আসবো ফিরে তাই—যদিওবা চলে যেতে হবে সহস্র সহস্র মাইল সুদূরে***রবার্ট বার্নস স্কটিশ কবি। তাঁর এই কবিতাটি প্রথম ১৭৯৪ সালে প্রকাশিত। ২০২৪ সালে “50 World’s Greatest Poems” গ্রন্থে সংকলিত হয় ২০২৪ সালে।

রবার্ট বার্নসের প্রেমের কবিতা