সংবাদ

বিড়ালের ডাকে রক্ষা পেল পরিবার, ঘরে মিলল অজগর

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ১০:৫৩ এএম

বিড়ালের ডাকে রক্ষা পেল পরিবার, ঘরে মিলল অজগর
পোষা বিড়াল এবং উদ্ধারকৃত অজগরের ছানা । ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন ত্রিপুরা পল্লীর একটি বসতঘরে অজগর সাপের ছানা ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। তবে পোষা বিড়ালের অস্বাভাবিক আচরণ ও একটানা ডাকের কারণে সাপটির উপস্থিতি টের পান পরিবারের সদস্যরা। শুক্রবার (৩ জুলাই) সকালে অজগরটি উদ্ধার করে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্তদেব বর্মার বসতঘরে বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে কোনো এক সময় অজগরের ছানাটি ঢুকে পড়ে। রাতের অন্ধকারে পরিবারের কেউ বিষয়টি টের পাননি। তবে ঘরে থাকা পোষা বিড়ালটি হঠাৎ অস্বাভাবিকভাবে ডাকাডাকি ও অস্থির আচরণ শুরু করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।

চিত্তদেব বর্মা বলেন, ‘বিড়ালের আচরণ দেখে ঘুম ভেঙে যায়। পরে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে ঘরে তল্লাশি চালিয়ে কোণায় অজগরের ছানাটি দেখতে পাই।’ পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে কোনো ক্ষতি না করে নিরাপদে আটক করা হয়।

সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান জানান, অজগর বিষধর সাপ নয় এবং এটি বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে বা আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বিড়ালের ডাকে রক্ষা পেল পরিবার, ঘরে মিলল অজগর

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন ত্রিপুরা পল্লীর একটি বসতঘরে অজগর সাপের ছানা ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। তবে পোষা বিড়ালের অস্বাভাবিক আচরণ ও একটানা ডাকের কারণে সাপটির উপস্থিতি টের পান পরিবারের সদস্যরা। শুক্রবার (৩ জুলাই) সকালে অজগরটি উদ্ধার করে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্তদেব বর্মার বসতঘরে বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে কোনো এক সময় অজগরের ছানাটি ঢুকে পড়ে। রাতের অন্ধকারে পরিবারের কেউ বিষয়টি টের পাননি। তবে ঘরে থাকা পোষা বিড়ালটি হঠাৎ অস্বাভাবিকভাবে ডাকাডাকি ও অস্থির আচরণ শুরু করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।

চিত্তদেব বর্মা বলেন, ‘বিড়ালের আচরণ দেখে ঘুম ভেঙে যায়। পরে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে ঘরে তল্লাশি চালিয়ে কোণায় অজগরের ছানাটি দেখতে পাই।’ পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে কোনো ক্ষতি না করে নিরাপদে আটক করা হয়।

সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান জানান, অজগর বিষধর সাপ নয় এবং এটি বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে বা আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত