সংবাদ

চুনারুঘাটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ১১:০১ এএম

চুনারুঘাটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭
পরোয়ানাভুক্ত ১২ জনসহ হামলা মামলার ৫ আসামি গ্রেপ্তার। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১২ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত এবং ৫ জন একটি হামলা ও ছিনতাই মামলার আসামি। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশনায় পুলিশ সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁদের মধ্যে আব্দুল ছালাম নামে একজন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন–পাভেল মিয়া, স্বপন মিয়া, শাহিদ মিয়া, শাহিন মিয়া, জরিনা খাতুন, মাহিদ মিয়া, আরিফ মিয়া, কাজল মিয়া, ছোটন মুন্ডা, রাসেল ও জয়নাল মিয়া।

এ ছাড়া উপজেলার চলিতার আব্দা গ্রামের হাবিবুর রহমানকে কুপিয়ে জখম ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন–কাওসার মিয়া (৩৮), ফরিদ মিয়া (৩২), শাহজাহান মিয়া (৪৫), দুলাল মিয়া (৩৩) ও জয়নাল মিয়া (২৮)। তারা সবাই উপজেলার শানখলা ইউনিয়নের দুবাড়িয়া গ্রামের বাসিন্দা।

চুনারুঘাট থানা-পুলিশ জানিয়েছে, শুক্রবার (৩ জুলাই) গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

\

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

চুনারুঘাটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১২ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত এবং ৫ জন একটি হামলা ও ছিনতাই মামলার আসামি। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশনায় পুলিশ সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁদের মধ্যে আব্দুল ছালাম নামে একজন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন–পাভেল মিয়া, স্বপন মিয়া, শাহিদ মিয়া, শাহিন মিয়া, জরিনা খাতুন, মাহিদ মিয়া, আরিফ মিয়া, কাজল মিয়া, ছোটন মুন্ডা, রাসেল ও জয়নাল মিয়া।

এ ছাড়া উপজেলার চলিতার আব্দা গ্রামের হাবিবুর রহমানকে কুপিয়ে জখম ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন–কাওসার মিয়া (৩৮), ফরিদ মিয়া (৩২), শাহজাহান মিয়া (৪৫), দুলাল মিয়া (৩৩) ও জয়নাল মিয়া (২৮)। তারা সবাই উপজেলার শানখলা ইউনিয়নের দুবাড়িয়া গ্রামের বাসিন্দা।

চুনারুঘাট থানা-পুলিশ জানিয়েছে, শুক্রবার (৩ জুলাই) গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

\

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত