সুন্দরবনে প্রবেশের ওপর ৩ মাসের নিষেধাজ্ঞা চলাকালে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১০ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৪ টি নৌকা, জাল ও ১০টি ক্যারেটভর্তি প্রায় ২০০ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে।
বন আইনে মামলা দায়েরের পর শুক্রবার (৩ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে আটক জেলেদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিরা হলেন–সেলিম মল্লিক (২২), সালাম মল্লিক, এনামুল কবির (৪৩), আবু আনসার শেখ (৩২), জাকারিয়া মল্লিক (৪৮), ইয়াসিন (৪২), কিবরিয়া (৫৫), বকুল মল্লিক (৩০), জয়নাল শেখ (২৯) ও আনোয়ার গাজী (৭০)। তাদের বাড়ি বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন এলাকায়।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে বনরক্ষীরা সুন্দরবনে পৃথক পৃথক অভিযান চালায়। এ সময়ে সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ি এলাকায় ২ টি নৌকাসহ ৪ জেলে, করমজল এলাকায় ১ টি নৌকাসহ ৩ জেলে ও ঢাংমারী এলাকায় নৌকাসহ ৩ জেলেকে আটক করা হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বর্তমানে সুন্দরবনে সব ধরনের মাছ ও কাঁকড়া ধরাসহ পর্যটক প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বনে প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে। জব্দ করা কাঁকড়াগুলো খুলনার রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে।’
\

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন