সংবাদ

ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নয়নের সহপাঠীরা

প্রতিনিধি, লালমোহন (ভোলা)
প্রতিনিধি, লালমোহন (ভোলা)
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম

ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নয়নের সহপাঠীরা
বিচারের দাবিতে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ ব্যাচের শিক্ষার্থীরা। ছবি : সংবাদ

ভোলার লালমোহনে ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র নয়নকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও অভিযুক্ত মানিকের ফাঁসির দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় লালমোহন থানার সামনে ‘সাধারণ শিক্ষার্থী’দের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নিহত নয়নের সহপাঠীরা বলেন, ‘আমাদের বন্ধু নয়নকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা খুনি মানিকের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি চাই।’

ছেলের শোকে কাতর বাবা সালাউদ্দিন বলেন, ‘আমি প্রশাসনের কাছে আমার সন্তান হত্যার বিচার চাই। ঘাতক মানিকের যেন ফাঁসি হয়, এটাই আমার একমাত্র দাবি।’

মানববন্ধনে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ ব্যাচের শিক্ষার্থীসহ নিহতের পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা জানান, খুনি মানিকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে তাঁদের আন্দোলন চলবে।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের হাতে ‘ফাঁসি চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নয়নের সহপাঠীরা

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

ভোলার লালমোহনে ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র নয়নকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও অভিযুক্ত মানিকের ফাঁসির দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় লালমোহন থানার সামনে ‘সাধারণ শিক্ষার্থী’দের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নিহত নয়নের সহপাঠীরা বলেন, ‘আমাদের বন্ধু নয়নকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা খুনি মানিকের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি চাই।’

ছেলের শোকে কাতর বাবা সালাউদ্দিন বলেন, ‘আমি প্রশাসনের কাছে আমার সন্তান হত্যার বিচার চাই। ঘাতক মানিকের যেন ফাঁসি হয়, এটাই আমার একমাত্র দাবি।’

মানববন্ধনে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ ব্যাচের শিক্ষার্থীসহ নিহতের পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা জানান, খুনি মানিকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে তাঁদের আন্দোলন চলবে।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের হাতে ‘ফাঁসি চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত