বাংলার লোকসংগীতকে আধুনিক সংগীতায়োজনে নতুনভাবে তুলে ধরার উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। ‘এটিএন ফোক স্টুডিও’ শিরোনামের এই বিশেষ সংগীত প্রকল্পে দেশের ১০০ জন শিল্পীর কণ্ঠে পরিবেশিত হবে ৪০০টি লোকগান। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-তে এর শুটিং সম্পন্ন হয়েছে।
পুরো প্রকল্পটির
সার্বিক পরিকল্পনা, তত্ত্বাবধান ও সংগীত নির্দেশনার দায়িত্বে রয়েছেন প্রখ্যাত সংগীতজ্ঞ
মান্নান মোহাম্মদ। তাঁর কথা ও সুরে নির্মিত বেশিরভাগ গানই এই আয়োজনে নতুন সংগীতায়োজনে
পরিবেশিত হবে। লোকসংগীতের শিকড় অক্ষুণ্ন রেখে আধুনিক ফিউশনধর্মী উপস্থাপনার মাধ্যমে
নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
সংগীতায়োজনে মান্নান
মোহাম্মদের সঙ্গে কাজ করছেন তাঁর ছেলে সানি মোহাম্মদ। লন্ডনে সংগীত বিষয়ে পড়াশোনা শেষে
দেশে ফিরে তিনি এই প্রকল্পে যুক্ত হয়েছেন। দেশীয় ও পাশ্চাত্য বাদ্যযন্ত্রের সমন্বয়ে
নতুন ধাঁচের ফিউশন সংগীতায়োজন তৈরি করেছেন বাবা-ছেলে।
প্রকল্পটিতে অংশ
নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজল আরিফ। তিনি মান্নান মোহাম্মদের কথা ও সুরে ‘তোর পিরিতের
বিষে’ এবং নিজের জনপ্রিয় গান ‘কেমন ভালোবাসো’ নতুন ফিউশন আঙ্গিকে পরিবেশন করেছেন।
ফোক স্টুডিওতে কাজ
করার অভিজ্ঞতা জানিয়ে কাজল আরিফ বলেন, “এ ধরনের একটি ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে পারা
এবং মান্নান মোহাম্মদের মতো গুণী সংগীতজ্ঞের সঙ্গে কাজ করা আমার জন্য বিশেষ অভিজ্ঞতা।”
মান্নান মোহাম্মদ
বলেন, “লোকগানের আসল স্বাদ অক্ষুণ্ন রেখেই নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের
উদ্দেশ্য। একই সঙ্গে প্রকৃত শিল্পীদের সুযোগ সৃষ্টি এবং মানসম্মত সংগীত উপস্থাপনই এই
প্রকল্পের প্রধান লক্ষ্য।”
দীর্ঘদিন ধরে মৌলিক
গান, সুর ও সংগীত পরিচালনায় অবদান রেখে আসা মান্নান মোহাম্মদের নেতৃত্বে ‘এটিএন ফোক
স্টুডিও’ বাংলার লোকসংগীতকে আধুনিক আঙ্গিকে উপস্থাপনের একটি ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ
উদ্যোগ হিসেবে ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন