সংবাদ

প্রকাশ্যে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০৯:২৪ পিএম

প্রকাশ্যে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার

দাম্পত্যের টানাপোড়েন, অতীতের ক্ষত আর সম্পর্কের জটিল মনস্তত্ত্ব নিয়ে আবারও দর্শকদের সামনে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় নির্মিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। আগামী ১০ জুলাই মুক্তি পাচ্ছে ছবিটি।

ট্রেলারে দেখা যায়, আগের ছবির ধারাবাহিকতায় মেঘনা (জয়া আহসান) ও সুমন (কৌশিক সেন)-এর দাম্পত্যে নেমে এসেছে গভীর সংকট। বিয়ের পরও সুখের দেখা মেলে না মেঘনার জীবনে। অতীতের ছায়া, অবিশ্বাস এবং মানসিক দ্বন্দ্বে ভেঙে পড়তে থাকে তাদের সম্পর্ক।

ট্রেলারের অন্যতম আবেগঘন মুহূর্তে দেখা যায়, নিজের ভেঙে পড়া সংসার বাঁচানোর আশায় সুমনের প্রাক্তন স্ত্রী শুভ্রা (চূর্ণী গঙ্গোপাধ্যায়)-র কাছে সাহায্য চাইতে যান মেঘনা। জয়ার চোখের জল, সংযত অভিনয় ও আবেগঘন সংলাপ ট্রেলারটিকে অন্য মাত্রা দিয়েছে।

প্রথম কিস্তির মতো এবারও জয়া আহসান ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি দৃশ্যগুলো ছবির অন্যতম আকর্ষণ। তবে এবার গল্পের সমীকরণ বদলেছে। মেঘনাকেই দেখা যাচ্ছে শুভ্রার দ্বারস্থ হতে, যা সম্পর্কের নতুন এক জটিলতার ইঙ্গিত দিচ্ছে।

ট্রেলার প্রকাশের পর জয়া আহসান বলেন, “কৌশিকদা এবং চূর্ণীদি না থাকলে পর্দায় মেঘনা হয়ে উঠতে হয়তো পারতাম না।”

এবারের ছবিতে নতুন সংযোজন হিসেবে রয়েছেন ইন্দ্রাশীষ রায়। ট্রেলারে তার উপস্থিতি নতুন রহস্যের জন্ম দিয়েছে। তিনি কি শুধুই মেঘনার বন্ধু, নাকি তার জীবনে নতুন কোনো মোড় নিয়ে আসবেন—সেই উত্তর মিলবে সিনেমা মুক্তির পর।

সব মিলিয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার জানিয়ে দিচ্ছে, সম্পর্ক, ভালোবাসা, আত্মসম্মান ও মানসিক দ্বন্দ্বের গল্পে এবারও দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে জয়া আহসানের অভিনয়। আগামী ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

প্রকাশ্যে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত