সংবাদ

‘আনন্দ মেলা ২০২৬’-এ যোগ দিচ্ছেন ববিতা, নাদিয়া-নাঈম, কনা ও ইমরান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০৯:০০ পিএম

‘আনন্দ মেলা ২০২৬’-এ যোগ দিচ্ছেন ববিতা, নাদিয়া-নাঈম, কনা ও ইমরান

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের অন্যতম সাংস্কৃতিক আয়োজন ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম ২০২৬’-এর তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত ২৫ ও ২৬ জুলাইয়ের পরিবর্তে আগামী ২ আগস্ট একদিনের আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের অনুষ্ঠান। আয়োজকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডের চার্চ অব সায়েন্টোলজি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবারের ‘আনন্দ মেলা ২০২৬’।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘আনন্দ মেলা’র চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী। তিনি জানান, বিশ্বকাপ ক্রিকেটের ব্যস্ততা এবং একই সময়ে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আয়োজনের তারিখ ও ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রত্যাশা, একদিনের এই আয়োজন আগের যেকোনো সময়ের তুলনায় আরও বর্ণাঢ্য ও উপভোগ্য হবে। মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, “এবারের সবচেয়ে বড় আকর্ষণ আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা ববিতা।

তাকে ‘আনন্দ মেলা ২০২৬’-এ আজীবন সম্মাননা প্রদান করা হবে। তাকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাতে আমি ব্যক্তিগতভাবে ঢাকায় গিয়ে দেখা করেছি।” ববিতা বলেন, “তারিখ পরিবর্তনের বিষয়টি আনন্দ মেলার প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ আলী ভাই আমাকে জানিয়েছেন। আমার জন্মদিনের পরপরই এই আয়োজনে অংশ নেব, ইনশাআল্লাহ।”

আয়োজক খান মোহাম্মদ আলী জানান, এবারের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল। এছাড়া মঞ্চে পারফর্ম করবেন জনপ্রিয় তারকা দম্পতি নাদিয়া-নাঈম এবং শিল্পী আলিফ ও আবু নাইম। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে প্রতিবছরের মতো এবারও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম ২০২৬’।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

‘আনন্দ মেলা ২০২৬’-এ যোগ দিচ্ছেন ববিতা, নাদিয়া-নাঈম, কনা ও ইমরান

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত