বাংলা ওটিটি দর্শকদের জন্য নতুন চমক নিয়ে এসেছে ওয়েব সিরিজ ‘হেডলাইন’। প্রথমবারের মতো একই সিরিজে একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় তিন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, চঞ্চল চৌধুরী ও ইয়াশ রোহান। সালেহ সোবহান অনীম পরিচালিত সিরিজটি ইতোমধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে।
মুক্তির পর থেকেই
দর্শকদের মধ্যে সিরিজটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে তিন প্রজন্মের জনপ্রিয়
এই অভিনেতাদের প্রথমবার একসঙ্গে পর্দায় দেখার সুযোগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও
চলছে আলোচনা।
সমসাময়িক সমাজ,
সংবাদমাধ্যম ও ক্ষমতার নানা বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘হেডলাইন’। রহস্য,
নাটকীয়তা ও থ্রিলারে ভরপুর গল্পে প্রতিটি চরিত্রেরই রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। চঞ্চল
চৌধুরীকে দেখা যাবে একটি শক্তিশালী চরিত্রে, অন্যদিকে অপূর্ব হাজির হয়েছেন একেবারেই
ভিন্নধর্মী রূপে। ইয়াশ রোহানও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে গল্পে নতুন মাত্রা যোগ
করেছেন।
সিরিজটি প্রসঙ্গে
নির্মাতা সালেহ সোবহান অনীম বলেন, “চারপাশের নানা অস্থিরতার মধ্যে একটু স্বস্তির গল্পই
দর্শকদের উপহার দিতে চেয়েছি। আমরা যেসব গল্প দেখে বড় হয়েছি, যেগুলো আজও মনে দাগ কেটে
আছে, সেই আবহ থেকেই ‘হেডলাইন’ নির্মাণ করা হয়েছে। এটি শুধু সাংবাদিকতা বা অনুসন্ধানের
গল্প নয়; বরং তার আড়ালে লুকিয়ে থাকা একটি পারিবারিক গল্পও।”
‘হেডলাইন’-এ অপূর্ব,
চঞ্চল চৌধুরী ও ইয়াশ রোহানের পাশাপাশি আরও অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন,
ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ একঝাঁক অভিনয়শিল্পী।
নির্মাতা সালেহ
সোবহান অনীমের নির্মাণশৈলী এবং তিন জনপ্রিয় অভিনেতার প্রথমবার একসঙ্গে কাজ করার বিষয়টি
‘হেডলাইন’-কে ঘিরে দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। অনেকের মতে, এটি চলতি বছরের
আলোচিত বাংলা ওয়েব সিরিজগুলোর অন্যতম হয়ে উঠতে পারে।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন