চলতি মাসের (জুলাই) মধ্যে দেশের সব ক্লিনিকে ‘ডেলিভারি রুম’ বা প্রসব কক্ষের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ সোমবার
(৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা
খাতের জনবল বাড়ানোর ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, "সরকার দ্রুতই ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী
নিয়োগ দেবে। এর মধ্যে ৮০ হাজারই থাকবেন নারী কর্মী, যাদের একটি বড় অংশ নেওয়া হবে মিডওয়াইফারি
বা ধাত্রীবিদ্যা খাত থেকে।"
দেশের বর্তমান
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবার ডেঙ্গু পরিস্থিতি
অনেকটাই নিয়ন্ত্রণে এবং ভালো অবস্থানে রয়েছে। এছাড়া সরকার হামের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচিও
সফলভাবে সম্পন্ন করেছে।
তিনি আরও জানান,
গত দুই মাস ধরে উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলছে। মশার
লার্ভা ধ্বংস করার জন্য আগামী ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় ট্যাবলেটের ব্যবস্থা করা হচ্ছে।
হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড এবং মোবাইল সেবার ব্যবস্থা করা হয়েছে। পূর্বে স্যালাইনের
কিছুটা ঘাটতি থাকলেও বর্তমানে পাইপলাইনে প্রচুর সরবরাহ রয়েছে, তাই এখন পর্যাপ্ত স্যালাইন
মজুত আছে।
ডেঙ্গু আক্রান্ত
রোগীর জ্বর চলে গেলেও চিকিৎসক পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তাকে হাসপাতাল থেকে
ছাড়পত্র দেওয়া হবে না। বিশেষ করে রোগীর দেহে প্লাজমা লিকেজের (Plasma leakage) কোনো
আশঙ্কা আছে কি না, সে বিষয়ে চিকিৎসকদের কঠোর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন