সংবাদ

কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১২:৫৭ পিএম

কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
কটিয়াদীতে আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন। ছবি : সংবাদ

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ–সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পল্লী অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের কোনো বিকল্প নেই। স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি সরকার, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল এবং কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। এ ছাড়া মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনেরা সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ আজিজুল হক। সভায় বক্তারা গ্রামীণ জনপদের উন্নয়নে সমবায় ও ক্ষুদ্র ঋণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

\

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৬ জুলাই ২০২৬

কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ–সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পল্লী অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের কোনো বিকল্প নেই। স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি সরকার, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল এবং কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। এ ছাড়া মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনেরা সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ আজিজুল হক। সভায় বক্তারা গ্রামীণ জনপদের উন্নয়নে সমবায় ও ক্ষুদ্র ঋণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

\

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত