সংবাদ

হাসপাতালে ঢুকে চিকিৎসককে মারধর : ১৮ জনের নামে মামলা

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম

হাসপাতালে ঢুকে চিকিৎসককে মারধর : ১৮ জনের নামে মামলা
আড়াইহাজার থানা। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এতে উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার ছেলে ও ভাইসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাতে আহত চিকিৎসকের স্ত্রী মনোয়ারা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি করেন। আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপি নেতার ছেলে মো. সুমন (৪০), ভাই বিল্লাল হোসেন (৫৮) ও ভাতিজা মনির হোসেন (৩৫)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে মামলায় অভিযুক্ত করা হয়েছে।

মামলার এজাহারে বাদী বলেন, গত ৫ জুলাই সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আবদুল্লাহ আল কামাল। সকাল সোয়া আটটার দিকে বিএনপি নেতা ইউসুফ আলীর ভাই বিল্লাল হোসেন তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে আসেন। চিকিৎসক তাকে প্রাথমিক পরীক্ষা শেষে বাইরে থেকে একটি ইনজেকশন আনতে বলেন।

একই সময়ে সড়ক দুর্ঘটনায় আহত দুই রোগীকে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক ও কর্মীরা তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লে বিল্লালের আনা ইনজেকশন দিতে সামান্য দেরি হয়। এতে ক্ষিপ্ত হয়ে বিল্লাল গালিগালাজ শুরু করেন। এর কিছুক্ষণ পর আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তারা হাসপাতালে ঢুকে আবদুল্লাহ আল কামালকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। তাকে বাঁচাতে এলে আরও কয়েকজন হাসপাতাল কর্মীকেও মারধর করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আহত চিকিৎসক বর্তমানে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

হাসপাতালে ঢুকে চিকিৎসককে মারধর : ১৮ জনের নামে মামলা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত