সংবাদ

কালুরঘাট ফেরির ইজারা দর তিনগুণ বেড়ে ৭ কোটি

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৯:৪৬ পিএম

কালুরঘাট ফেরির ইজারা দর তিনগুণ বেড়ে ৭ কোটি
চট্টগ্রামে কালুরঘাট ফেরির এবার ইজারা দর উঠেছে ৭ কোটি ১ লাখ টাকা।গতবারের চেয়ে যা তিন গুণ বেশি।

চট্টগ্রামের কালুরঘাট ফেরীর ইজারা আদায়ের জন্য দ্বিতীয় দফা টেন্ডারে চারটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। দ্বিতীয় দফা এ টেন্ডারে সর্বোচ্চ দর উঠেছে ৭ কোটি ১ লাখ টাকা। গতবারের চেয়ে এবার ফেরির ইজারা আদায়ে তিনগুণের বেশি দর উঠেছে।

আগামী তিন বছর ফেরি থেকে ইজারা আদায়ের লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দ্বিতীয় দফা টেন্ডার আহ্বান করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেন্ডারে চারটি প্রতিষ্ঠানের মধ্যে আমানত শাহ এন্টারপ্রাইজ এবারও সর্বোচ্চ (প্রথম দফা টেন্ডারের মতো) দরদাতা হিসেবে ফেরির ইজারা নেয়ার জন্য ৭ কোটি ১ লাখ টাকায় দরপত্র দাখিল করেছে। প্রথম দফা টেন্ডারে আমানত শাহ্‌ এন্টারপ্রাইজ ২ কোটি ৭৫ লাখ টাকার দর দাখিল করেছে সর্বোচ্চ পর্যায়ের দরদাতা ছিল।

এদিকে, দ্বিতীয় দফা টেন্ডারে টেনাইট লিমিটেড ৪ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা এবং মাহফুজ এন্ড ব্রাদার্স আড়াই কোটি টাকায় ফেরীর তিন বছরের জন্য ইজারা নেয়ার আগ্রহ প্রকাশ করে দরপত্র দাখিল করেছে।

চারটি প্রতিষ্ঠানের মধ্যে ইদ্রিস এন্ড সন্স দরপত্র দাখিল করলেও কোনো পে অর্ডার দাখিল করেনি। যার ফলে এই দরপত্রটি বাতিল করা হয়েছে। গতবারের চেয়ে এবার ফেরির ইজারা আদায়ে তিনগুণের বেশি দর উঠেছে।

কালুরঘাট ফেরি ইজারার প্রথম দফায় আহ্বান করা টেন্ডার ওপেন করা হয়েছিল গত ১৫ জুলাই। প্রথম দফা টেন্ডারে সর্বোচ্চ ২ কোটি ৭৫ লাখ টাকার দর দাখিল করেছিল আমানত শাহ্‌ এন্টারপ্রাইজ। এরপর দ্বিতীয় দরদাতা হিসেবে ২ কোটি ৫০ লাখ দর দাখিল করেছে মাহফুজ এন্ড ব্রাদার্স।

এর আগে ২০২৩ সালে এই কালুরঘাট ফেরি সার্ভিস চালাতে ইজারাদার নির্বাচন করতে চট্টগ্রাম সড়ক বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাত দফা টেন্ডার আহ্বান করতে হয়েছিল। সর্বশেষ ২ কোটি ১৪ লাখ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসাবে আমরিন অ্যান্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানকে তিন বছরের জন্য এই ফেরি সার্ভিস ইজারা দেওয়া হয়েছিল। বর্তমানে এই প্রতিষ্ঠান তিনবছর ধরে ফেরী থেকে ইজারা আদায়ে করে আসছে।

সূত্রমতে, সড়ক ও জনপথ বিভাগের রহমতগঞ্জ নির্বাহী প্রকৌশলীর দপ্তরে গত ২০ আগস্ট দাখিলকৃত টেন্ডার ওপেন করা হয়। এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ক্রম তালিকায় দেখা যায়, আমানত শাহ এন্টারপ্রাইজ সর্বোচ্চ ৭ কোটি ১ লাখ টাকায় ফেরির ইজারা নিতে দরপত্র দাখিল করে। এই প্রতিষ্ঠানকে এক নম্বরে রাখা হয়েছে। 

দ্বিতীয় তালিকায় থাকা টে–নাইট লিমিটেড ৪ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকায় ইজারা নেয়ার আগ্রহ প্রকাশ করে দরপত্র দাখিল করেছে, যা আমানত শাহ এন্টারপ্রাইজ থেকে ২ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকা কম। 

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম রহমতগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহউদ্দীনের বক্তব্য নেয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তিন ফোন না ধরায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সড়ক ও জনপথ বিভাগের রহমতগঞ্জ নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর থেকে আগামী ৩ বছরের জন্য ২০২৯ সাল পর্যন্ত কালুরঘাট ফেরি ইজারা দেয়ার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। প্রথম দফায় টেন্ডারে কাঙ্ক্ষিত দর না পাওয়ায় সড়ক ও জনপথ বিভাগ দ্বিতীয় দফায় টেন্ডার আহ্বান করে।

কালুরঘাট ফেরির চলমান ইজারা প্রক্রিয়ার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। টোল নীতিমালা অনুযায়ী চলমান ইজারার মেয়াদ শেষ হওয়ার ন্যূনতম চার মাস পূর্বে নতুন ইজারাদার নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশনা রয়েছে। এই প্রেক্ষিতে আগামী তিন বছরের জন্য ফেরির টোল আদায়ের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

কালুরঘাট ফেরির ইজারা দর তিনগুণ বেড়ে ৭ কোটি

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত