বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মিশরের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় কোয়ার্টার ফাইনালে ওঠার এই মহালড়াই শুরু হবে।
কেপ ভার্দের বিপক্ষে গ্রুপ পর্বের কঠিন লড়াই পার করে নকআউট পর্বে পা রাখা আলবিসেলেস্তেরা এবার মাঠে নামছে আরও ভারসাম্যপূর্ণ দল নিয়ে। নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনার রণকৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি।
রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণ, তিন বিভাগেই একজন করে নতুন ফুটবলারকে শুরুর একাদশে সুযোগ দিয়েছেন তিনি।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তনটি এসেছে আর্জেন্টিনার মাঝমাঠে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিডফিল্ডে সমন্বয়ের যে অভাব স্পষ্ট ছিল, তা দূর করতে অভিজ্ঞ লিয়ান্দ্রো পারেদেসকে শুরু থেকেই খেলাচ্ছেন স্কালোনি। গত ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ পারফর্ম করায় এই পুরস্কার পেলেন তিনি।
পারেদেস দলে ফেরায় মিডফিল্ডের বিন্যাসেও বদল আসছে। তিনি খেলবেন ডিপ-লাইং মিডফিল্ডারের ভূমিকায়, যার ফলে এতদিন এই দায়িত্বে থাকা আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবার আরও সামনে উঠে এনজো ফার্নান্দেজের সঙ্গে আক্রমণভাগকে বল জোগানোর কাজ করবেন। আর এই কৌশলের কারণে একাদশ থেকে বাদ পড়েছেন থিয়াগো আলমাদা।
আক্রমণভাগেও এসেছে বড় চমক। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে টানা খেলা ইন্টার মিলান স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে বেঞ্চে রেখে মাঠে নামানো হচ্ছে হুলিয়ান আলভারেজকে। জর্ডানের বিপক্ষে গোল করলেও শেষ ষোলোর ঠিক আগের ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেননি লাউতারো।
অন্যদিকে বাম গোড়ালির ইনজুরির কারণে বিশ্বকাপের শুরুর ম্যাচগুলো মিস করা অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড আলভারেজ এখন পুরোপুরি ফিট হয়ে একাদশে ফিরলেন। এছাড়া রক্ষণভাগে ফিরছেন অভিজ্ঞ লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকো।
ইনজুরির কারণে আগের ম্যাচগুলোতে তার জায়গায় ফাকুন্দো মেদিনা খেললেও, কেপ ভার্দের বিপক্ষে তিনি কিছুটা শারীরিক সমস্যায় পড়ায় অভিজ্ঞ তালিয়াফিকোর ওপরই ভরসা রেখেছেন কোচ।
মূলত নকআউট পর্বের চাপ সামলাতে অভিজ্ঞতা ও দলের ভারসাম্যের ওপরই সবচেয়ে বেশি জোর দিয়েছেন স্কালোনি। অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে মূল আক্রমণভাগ সাজানোর পাশাপাশি মাঝমাঠে পারেদেসের উপস্থিতি আর্জেন্টিনাকে বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং রক্ষণ থেকে আক্রমণে দ্রুত উঠতে বাড়তি সুবিধা দেবে।
মিশরের বিপক্ষে আজকের ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকছেন এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন