সংবাদ

মতলব উত্তরে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ০৯:৪৭ পিএম

মতলব উত্তরে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি
ছবি : সংবাদ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার কারণে পাঁচজন শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

কেন্দ্র সচিব মাসুদ পারভেজ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধিদল কেন্দ্র পরিদর্শনকালে ওই সাত পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে ধরেন। পরে তাঁদের বহিষ্কার করা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে পাঁচ শিক্ষককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

কেন্দ্র সূত্রে জানা গেছে, বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ছয়জন অনিয়মিত ছাত্র-ছাত্রী এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত ছাত্রী রয়েছেন। তাঁরা শার্টের ভেতরে ও বিভিন্নভাবে লিখে নকল কেন্দ্রে নিয়ে এসেছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় নকলসহ হাতেনাতে ধরা পড়ায় ওই সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় এ ধরনের কড়াকড়ি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৮ জুলাই ২০২৬

মতলব উত্তরে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার কারণে পাঁচজন শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

কেন্দ্র সচিব মাসুদ পারভেজ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধিদল কেন্দ্র পরিদর্শনকালে ওই সাত পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে ধরেন। পরে তাঁদের বহিষ্কার করা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে পাঁচ শিক্ষককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

কেন্দ্র সূত্রে জানা গেছে, বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ছয়জন অনিয়মিত ছাত্র-ছাত্রী এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত ছাত্রী রয়েছেন। তাঁরা শার্টের ভেতরে ও বিভিন্নভাবে লিখে নকল কেন্দ্রে নিয়ে এসেছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় নকলসহ হাতেনাতে ধরা পড়ায় ওই সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় এ ধরনের কড়াকড়ি অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত