সংবাদ

বান্দরবানে শতাধিক পর্যকটকে উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ০৯:৫৯ পিএম

বান্দরবানে শতাধিক পর্যকটকে উদ্ধার
বান্দরবানে বিজিবি।

টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি প্রায় ২৫০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে তারা।

বুধবার (৮ জুলাই) বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমের নেতৃত্বে বিজিবির একটি দল বন্যাদুর্গত এলাকায় যান। সেখানে তারা বলিপাড়া, বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া ও মুসলিমপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করেন। দুর্গত পরিবারের মাঝে চাল, ডাল ও শুকনো খাবার দেওয়া হয়।

পাশাপাশি থানচির নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া ও বড়পাথর এলাকায় আটকে পড়া শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে বিজিবি।

বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, সীমান্তের নিরাপত্তার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করছে বিজিবি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৮ জুলাই ২০২৬

বান্দরবানে শতাধিক পর্যকটকে উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি প্রায় ২৫০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে তারা।

বুধবার (৮ জুলাই) বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমের নেতৃত্বে বিজিবির একটি দল বন্যাদুর্গত এলাকায় যান। সেখানে তারা বলিপাড়া, বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া ও মুসলিমপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করেন। দুর্গত পরিবারের মাঝে চাল, ডাল ও শুকনো খাবার দেওয়া হয়।

পাশাপাশি থানচির নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া ও বড়পাথর এলাকায় আটকে পড়া শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে বিজিবি।

বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, সীমান্তের নিরাপত্তার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করছে বিজিবি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত