সংবাদ

জসিম হত্যা : আসামিদের গ্রেপ্তারের দাবিতে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে মানববন্ধন

প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ১০:০১ পিএম

জসিম হত্যা : আসামিদের গ্রেপ্তারের দাবিতে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে মানববন্ধন
মানববন্ধন। ছবি : সংবাদ

মুন্সীগঞ্জে জসিম নায়েব হত্যা মামলার আসামিদের জামিন বাতিল ও পলাতকদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বুধবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত জামিন শুনানিতে আদালত এ মামলার ১৪ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মানববন্ধনে অংশ নিয়ে নিহতের বাবা ও মামলার বাদী মাফিক নায়েব বলেন, ‘প্রকাশ্যে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পাঁচ মাস পার হলেও এখনো অনেক আসামি গ্রেপ্তার হয়নি। খুনিদের অনেকে জামিনে বের হয়ে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

বক্তারা বলেন, মামলার ২২ জন আসামির মধ্যে কয়েকজন বিদেশে পালিয়ে গেছেন। তারা অবিলম্বে সব আসামির জামিন বাতিল করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ১৩ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতার জেরে জসিম নায়েবকে কুপিয়ে জখম করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

এদিকে মানববন্ধন কর্মসূচি শেষে মুন্সীগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ ১৪ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৮ জুলাই ২০২৬

জসিম হত্যা : আসামিদের গ্রেপ্তারের দাবিতে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

মুন্সীগঞ্জে জসিম নায়েব হত্যা মামলার আসামিদের জামিন বাতিল ও পলাতকদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বুধবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত জামিন শুনানিতে আদালত এ মামলার ১৪ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মানববন্ধনে অংশ নিয়ে নিহতের বাবা ও মামলার বাদী মাফিক নায়েব বলেন, ‘প্রকাশ্যে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পাঁচ মাস পার হলেও এখনো অনেক আসামি গ্রেপ্তার হয়নি। খুনিদের অনেকে জামিনে বের হয়ে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

বক্তারা বলেন, মামলার ২২ জন আসামির মধ্যে কয়েকজন বিদেশে পালিয়ে গেছেন। তারা অবিলম্বে সব আসামির জামিন বাতিল করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ১৩ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতার জেরে জসিম নায়েবকে কুপিয়ে জখম করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

এদিকে মানববন্ধন কর্মসূচি শেষে মুন্সীগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ ১৪ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত