সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের ভিডিও ধারণ করায় নজরুল ইসলাম (৩০) নামে এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৮ জুলাই) দুপুরে ভুক্তভোগী যুবকের বড় ভাই আতিকুর রহমান বাদী হয়ে স্থানীয় বিএনপি নেতা মজিবুর রহমানসহ পাঁচজনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মজিবুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ‘সকালে নজরুলরাই তাদের জমি থেকে বালু উত্তোলন করছিলেন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিই। এ কারণেই নজরুল ও তার ভাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন।’
নজরুলের শরীরে ও মাথায় জখম হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে তার ছোট ভাইয়ের সঙ্গে নজরুলের ধস্তাধস্তি হয়; তখন হাতে থাকা কোনো কিছুর আঘাতে নজরুলের মাথা সামান্য ছিলে গেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন