সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের ২০টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুলের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় (২ দিন) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪–৮৮ মি.মি) থেকে অতি ভারি (৮৮ মি.মি-এর বেশি) বর্ষণ হতে পারে।
ভারি বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চলে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া অপর এক পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
ঝড়ের শঙ্কায় থাকা অঞ্চলগুলো হলো:
রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।
আবহাওয়া অধিদপ্তর এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে।

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন