সংবাদ

ঢাকাকে বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম

ঢাকাকে বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন তৃতীয় এবং এই চরম বিপর্যয়কর পরিস্থিতি থেকে দ্রুত বের হওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আক্ষেপ করে বলেন, একটি সভ্য দেশ হওয়া সত্ত্বেও যেভাবে যত্রতত্র কলকারখানা গড়ে তোলা হচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়।

​আজ বৃহস্পতিবার (৯ জুলাই) পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রধানমন্ত্রী বলেন, "আমাদের দেশের বেশিরভাগ মানুষই পরিবেশ সম্পর্কে এখনো অসচেতন ও অজ্ঞ। তাই পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা তৈরি করা সবচেয়ে বেশি প্রয়োজন।"

​অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ করার দৃঢ় প্রত্যয় রয়েছে সরকারের।

​তবে যত্রতত্র গাছ না লাগিয়ে সঠিক নিয়মে বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে তিনি বলেন, "কোন পরিবেশে কেমন গাছ লাগাতে হবে এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।" বিশেষ করে মাটির উর্বরতা ও ভূগর্ভস্থ পানি শোষণকারী 'ইউক্যালিপটাস'-এর মতো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর গাছ লাগানো থেকে বিরত থাকার জন্য তিনি দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানান।

​পরিবেশ রক্ষা ও সবুজায়নে বিশেষ অবদান রাখায় এই অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক ও পুরস্কার তুলে দেওয়া হয়। পরিবেশ রক্ষায় অনন্য অবদানের জন্য ৩ জন ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে 'জাতীয় পরিবেশ পদক' প্রদান করা হয়। এছাড়া বৃক্ষরোপণে বিশেষ কৃতিত্বের জন্য ৭টি শ্রেণিতে মোট ২১ জনকে 'জাতীয় পুরস্কার' দেওয়া হয়।

​অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, পরিবেশবিদ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ঢাকাকে বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত