সংবাদ

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ০৩:১৪ পিএম

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি
প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা। ছবি : সংবাদ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধানমন্ত্রীর সফর নিরাপদ ও সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, আগামী সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টায় তিনি ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা দেবেন। সফরকালে তিনি গৌরনদীর বাটাজোর এবং বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে সার্কিট হাউসে বিরতির পর বিকেল তিনটায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। সফর শেষে বিকেলেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বরিশালবাসীর মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) বাস্তবায়ন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনে গ্যাস সরবরাহের মতো দীর্ঘদিনের দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রীর মুখ থেকে আশ্বাসের অপেক্ষায় রয়েছেন দক্ষিণাঞ্চলের মানুষ।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, “আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। এই সফরকে শুধু রাজনৈতিক কর্মসূচি হিসেবে নয়, বরং সমগ্র দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপরেখা হিসেবে দেখছেন সাধারণ মানুষ।”

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত