জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সৈয়দ খালেকুজ্জামান জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জুবেরী দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মেলান্দহ থানায় একটি নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি ওবায়দুর রহমান বলেন, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
/

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন