সংবাদ

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৫৩, আক্রান্ত ১২৪০১১

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৫৩, আক্রান্ত ১২৪০১১
ছবি : সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৬ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৩ জনে।

শনিবার (১১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ শিশুর শরীরে হামের উপসর্গ ছিল। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৩ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৬০১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে মোট ১৩ হাজার ৪১০ শিশুর হাম শনাক্ত হয়েছে। হাম ও উপসর্গে এখন পর্যন্ত আক্রান্ত শিশুর সংখ্যা ১ লাখ ২৪ হাজার ১১ জন। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১১ জুলাই ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৫৩, আক্রান্ত ১২৪০১১

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৬ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৩ জনে।

শনিবার (১১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ শিশুর শরীরে হামের উপসর্গ ছিল। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৩ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৬০১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে মোট ১৩ হাজার ৪১০ শিশুর হাম শনাক্ত হয়েছে। হাম ও উপসর্গে এখন পর্যন্ত আক্রান্ত শিশুর সংখ্যা ১ লাখ ২৪ হাজার ১১ জন। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত