সংবাদ

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:০০ পিএম

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

দেশজুড়ে চলমান বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে চলমান এইচএসসি পরীক্ষা পেছানো বা স্থগিতের বিষয়ে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

​আজ রবিবার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণে রেখেছি। ডিসিদের (জেলা প্রশাসক) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে আমরা একটু পরেই আবার বৈঠকে বসবো।’

সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে। এবারের ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা বৃত্তিতে এগিয়ে রয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র সংখ্যা ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) এবং ছাত্রী সংখ্যা ৪৩,৩৫৪ জন (৫৪.৭১) শতাংশ।

​শিক্ষামন্ত্রী জানান, ফলাফল ঘোষণার পর থেকেই তা ওয়েবসাইটে আপলোডের কাজ শুরু হয়ে গেছে। পুরো আপলোড প্রক্রিয়াটি সম্পন্ন হতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জানিয়েছেন। আপলোড শেষ হলে পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলার শিক্ষার্থীরা নিজ নিজ ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবে।

এদিকে টেলিটকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়েবসাইট ছাড়াও মোবাইল মেসেজের মাধ্যমে সহজেই ফলাফল জানা যাবে। ফল জানতে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে স্পেস দিয়ে শিক্ষার্থীর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১২ জুলাই ২০২৬

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

দেশজুড়ে চলমান বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে চলমান এইচএসসি পরীক্ষা পেছানো বা স্থগিতের বিষয়ে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

​আজ রবিবার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণে রেখেছি। ডিসিদের (জেলা প্রশাসক) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে আমরা একটু পরেই আবার বৈঠকে বসবো।’

সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে। এবারের ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা বৃত্তিতে এগিয়ে রয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র সংখ্যা ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) এবং ছাত্রী সংখ্যা ৪৩,৩৫৪ জন (৫৪.৭১) শতাংশ।

​শিক্ষামন্ত্রী জানান, ফলাফল ঘোষণার পর থেকেই তা ওয়েবসাইটে আপলোডের কাজ শুরু হয়ে গেছে। পুরো আপলোড প্রক্রিয়াটি সম্পন্ন হতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জানিয়েছেন। আপলোড শেষ হলে পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলার শিক্ষার্থীরা নিজ নিজ ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবে।

এদিকে টেলিটকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়েবসাইট ছাড়াও মোবাইল মেসেজের মাধ্যমে সহজেই ফলাফল জানা যাবে। ফল জানতে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে স্পেস দিয়ে শিক্ষার্থীর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত