বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল চালক মৃদুল সরকার (২৪) মারা গেছেন। শনিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর গত ৪৮ ঘণ্টা তিনি সেখানে মৃত্যুর সঙ্গে লড়েছিলেন।
নিহত মৃদুল সরকার ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের মিল্টন সরকারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মৃদুল মোটরসাইকেলে করে বাড়ি থেকে ফকিরহাট বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা মোল্লাহাটগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
/

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন