সংবাদ

জামালপুরে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ছাত্রদলের উদ্যোগ

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম

জামালপুরে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ছাত্রদলের উদ্যোগ
জামালপুরে জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ছাত্রদলের সহায়তা। ছবিঃ সংবাদ

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে জামালপুর শহরের বিভিন্ন সড়কে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে এইচএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে যেতে চরম ভোগান্তিতে পড়েন। এই পরিস্থিতিতে সোমবার (১৩ জুলাই) সকালে পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছে দিতে মাঠে নামেন সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা।

শহরের জলাবদ্ধ এলাকাগুলোতে অবস্থান নিয়ে তারা পরীক্ষার্থীদের রাস্তা পার হতে ও কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেন। মারিয়া আক্তার নামের এক পরীক্ষার্থী বলেন, ‘সড়কে পানি জমে যাওয়ায় কেন্দ্রে পৌঁছাতে খুব সমস্যা হচ্ছিল। ছাত্রদলের নেতা-কর্মীরা আমাদের নিরাপদে রাস্তা পার করে দিয়েছেন। তাদের এই মানবিক উদ্যোগে আমরা অনেক উপকৃত হয়েছি।’

সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার বায়েজিদ বলেন, জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করেই তারা স্বেচ্ছাসেবী হিসেবে মাঠে নেমেছেন। সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন এই ছাত্রনেতা।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

জামালপুরে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ছাত্রদলের উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে জামালপুর শহরের বিভিন্ন সড়কে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে এইচএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে যেতে চরম ভোগান্তিতে পড়েন। এই পরিস্থিতিতে সোমবার (১৩ জুলাই) সকালে পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছে দিতে মাঠে নামেন সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা।

শহরের জলাবদ্ধ এলাকাগুলোতে অবস্থান নিয়ে তারা পরীক্ষার্থীদের রাস্তা পার হতে ও কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেন। মারিয়া আক্তার নামের এক পরীক্ষার্থী বলেন, ‘সড়কে পানি জমে যাওয়ায় কেন্দ্রে পৌঁছাতে খুব সমস্যা হচ্ছিল। ছাত্রদলের নেতা-কর্মীরা আমাদের নিরাপদে রাস্তা পার করে দিয়েছেন। তাদের এই মানবিক উদ্যোগে আমরা অনেক উপকৃত হয়েছি।’

সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার বায়েজিদ বলেন, জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করেই তারা স্বেচ্ছাসেবী হিসেবে মাঠে নেমেছেন। সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন এই ছাত্রনেতা।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত