সংবাদ

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন
জলাবদ্ধতায় দুর্গত মানুষের পাশে বিজিবি সদস্যরা। ছবিঃ সংবাদ

ভারী বর্ষণে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ জুলাই) চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে দুর্গত ৬০টি পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ব্যাটালিয়ন সূত্র জানায়, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় সীমান্ত এলাকার দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তাদের সহায়তায় বিজিবির পক্ষ থেকে চাল, ডাল, আলু ও তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণকালে বিজিবি সদস্যরা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। সীমান্ত এলাকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত। দুর্যোগকালীন এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ভারী বর্ষণে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ জুলাই) চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে দুর্গত ৬০টি পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ব্যাটালিয়ন সূত্র জানায়, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় সীমান্ত এলাকার দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তাদের সহায়তায় বিজিবির পক্ষ থেকে চাল, ডাল, আলু ও তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণকালে বিজিবি সদস্যরা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। সীমান্ত এলাকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত। দুর্যোগকালীন এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত