সংবাদ

তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, ৩০ গ্রামে রেড অ্যালার্ট

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৮ পিএম

তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, ৩০ গ্রামে রেড অ্যালার্ট
ছবি : সংবাদ

অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।

পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা ও হাতীবান্ধাসহ বিভিন্ন চরাঞ্চলের গ্রামগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। এসব এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং চরাঞ্চলের মানুষকে নদীর রক্ষা বাঁধসহ উঁচু স্থানে আশ্রয় নিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এদিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৩০টি চরাঞ্চলেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করায় সোমবার গভীর রাত নাগাদ মহিপুর ব্রিজ পয়েন্টেও তা বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতের গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় প্রবল বেগে বাংলাদেশে পানি প্রবেশ করছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং তারা সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, ৩০ গ্রামে রেড অ্যালার্ট

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।

পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা ও হাতীবান্ধাসহ বিভিন্ন চরাঞ্চলের গ্রামগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। এসব এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং চরাঞ্চলের মানুষকে নদীর রক্ষা বাঁধসহ উঁচু স্থানে আশ্রয় নিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এদিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৩০টি চরাঞ্চলেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করায় সোমবার গভীর রাত নাগাদ মহিপুর ব্রিজ পয়েন্টেও তা বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতের গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় প্রবল বেগে বাংলাদেশে পানি প্রবেশ করছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং তারা সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত