সংবাদ

মুন্সীগঞ্জে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম

মুন্সীগঞ্জে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ছবি : সংবাদ

মুন্সীগঞ্জে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। সোমবার (১৩ জুলাই) সকালে পদ্মা সেতু উত্তর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত ৯ জুলাই লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানাধীন পশ্চিম কুমারভোগ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় জেলা পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশের একটি দল তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জের বাপ্পী চত্বর এলাকা থেকে সুমন নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

পরে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ি উপজেলা থেকে হৃদয় দেওয়ান ও সজিব পাইককে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে লৌহজং উপজেলার গোয়ালি মান্দা এলাকায় অভিযান চালিয়ে আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় আলাউদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

মুন্সীগঞ্জে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

মুন্সীগঞ্জে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। সোমবার (১৩ জুলাই) সকালে পদ্মা সেতু উত্তর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত ৯ জুলাই লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানাধীন পশ্চিম কুমারভোগ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় জেলা পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশের একটি দল তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জের বাপ্পী চত্বর এলাকা থেকে সুমন নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

পরে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ি উপজেলা থেকে হৃদয় দেওয়ান ও সজিব পাইককে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে লৌহজং উপজেলার গোয়ালি মান্দা এলাকায় অভিযান চালিয়ে আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় আলাউদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত