সংবাদ

অ্যাম্বুলেন্স আছে চালক নেই, বিপাকে রোগীরা

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম

অ্যাম্বুলেন্স আছে চালক নেই, বিপাকে রোগীরা
শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংবাদ

নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও তা চালানোর চালক নেই। ১৩ জুলাই চালক অবসরে যাওয়ায় জরুরি এই সেবাটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরকারি গাড়িটি চালকের অভাবে গত ২ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। এতে জরুরি রোগী পরিবহন ও দাপ্তরিক কাজে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারি অ্যাম্বুলেন্সের একমাত্র চালক গত ১৩ জুলাই অবসরে যান। এরপর থেকে পদটি শূন্য। অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার গাড়ির চুক্তিভিত্তিক চালকের নিয়োগের মেয়াদ ২ বছর আগে শেষ হলেও নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে গাড়িটি কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

স্থানীয়দের অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স ও গাড়ি থাকার পরও চালকের অভাবে সেগুলো ব্যবহার করতে না পারা চরম অব্যবস্থাপনা। এর ফলে দুর্ঘটনায় আহত, প্রসূতি ও সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠাতে গিয়ে স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোস্তানশির বিল্লাহ বলেন, “অ্যাম্বুলেন্সের চালক সদ্য অবসরে গেছেন। আর আমার সরকারি গাড়িটিও দীর্ঘ ২ বছর ধরে চালকহীন। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।”

সচেতন মহলের দাবি, দ্রুত শূন্য পদে চালক নিয়োগ দিয়ে সরকারি এই সম্পদগুলো সচল করা হোক, যাতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা বিঘ্নিত না হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

অ্যাম্বুলেন্স আছে চালক নেই, বিপাকে রোগীরা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত