সংবাদ

২১ বছর হলেই বাংলাদেশ ব্যাংকে আকর্ষণীয় চাকরির সুযোগ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম

২১ বছর হলেই বাংলাদেশ ব্যাংকে আকর্ষণীয় চাকরির সুযোগ

দেশের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকসহকারী পরিচালক (এক্স ক্যাডার আইন)’ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এরই মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আগামী ২০ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকে স্থায়ীভাবে ক্যারিয়ার গড়ার এটি একটি দারুণ সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত।

তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। চাকরি পাওয়ার পর সফল প্রার্থীরা দেশের যেকোনো স্থানে কর্মস্থল হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্দিষ্ট নিয়মে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীর ৩০০ বাই ৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে যথাযথভাবে যুক্ত করতে হবে।

নির্ধারিত সময়ের পরে কিংবা কোনো অসম্পূর্ণ আবেদনপত্র বোর্ড কর্তকর্তারা গ্রহণ করবেন না। তাই নির্ধারিত সময়ের আগেই অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ২০০ টাকা জমা দিতে হবে। প্রার্থী চাইলে মোবাইল ব্যাংকিং বা অনুমোদিত এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজেই এই ফি পরিশোধ করতে পারবেন। আবেদন শুরু হয়েছে গত ১৯ আগস্ট থেকে এবং তা চলবে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে প্রার্থীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। দেশের ব্যাংকিং খাতে আকর্ষণীয় এই ক্যারিয়ার গড়তে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

২১ বছর হলেই বাংলাদেশ ব্যাংকে আকর্ষণীয় চাকরির সুযোগ

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত