সংবাদ

ফেনী সীমান্তে ৩৬ কেজি গাঁজা ও সিএনজি জব্দ

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম

ফেনী সীমান্তে ৩৬ কেজি গাঁজা ও সিএনজি জব্দ
ছবি : সংবাদ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিজিবি ফেনী ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালায় বিজিবির একটি দল। বিজিবির কঠোর অবস্থানের কারণে পাচারকারীরা ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও তাদের ব্যবহৃত অটোরিকশাটি ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে মাদক ও গাড়িটি জব্দ করে টহল দল। জব্দ করা মালামাল আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় থানায় হস্তান্তরের কাজ চলছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত অপরাধ দমনে এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ফেনী সীমান্তে ৩৬ কেজি গাঁজা ও সিএনজি জব্দ

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিজিবি ফেনী ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালায় বিজিবির একটি দল। বিজিবির কঠোর অবস্থানের কারণে পাচারকারীরা ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও তাদের ব্যবহৃত অটোরিকশাটি ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে মাদক ও গাড়িটি জব্দ করে টহল দল। জব্দ করা মালামাল আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় থানায় হস্তান্তরের কাজ চলছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত অপরাধ দমনে এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত