সংবাদ

ফেসবুকে ক্ষমা চেয়ে ছাত্রদল নেতার আত্মহত্যা

প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম

ফেসবুকে ক্ষমা চেয়ে ছাত্রদল নেতার আত্মহত্যা
ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় পাল। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় পালের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছিলেন এই ছাত্রনেতা।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে বিজয়ের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো স্পষ্ট নয়।

মৃত্যুর এক দিন আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিজয় লিখেছিলেন, কাউকে কষ্ট দিয়ে থাকলে যেন তাকে ক্ষমা করে দেওয়া হয়। ওই পোস্টের পর তার এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, “ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।”

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ফেসবুকে ক্ষমা চেয়ে ছাত্রদল নেতার আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহের ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় পালের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছিলেন এই ছাত্রনেতা।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে বিজয়ের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো স্পষ্ট নয়।

মৃত্যুর এক দিন আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিজয় লিখেছিলেন, কাউকে কষ্ট দিয়ে থাকলে যেন তাকে ক্ষমা করে দেওয়া হয়। ওই পোস্টের পর তার এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, “ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।”

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত