নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ থেকে কাইকারটেক হাজী সাহেবের মোড় পর্যন্ত বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে ২ ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এতে মদনপুর-মদনগঞ্জ সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয় বাসিন্দা ও সিএনজিচালিত অটোরিকশাচালকরা বন্দর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন। পরে স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিবের আশ্বাসে দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
বিক্ষোভকারীরা জানান, নবীগঞ্জ থেকে কাইকারটেক পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী। বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বর্ষায় এই ভোগান্তি আরও চরম আকার ধারণ করেছে। বারবার সংস্কারের দাবি জানালেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে যান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আলহাজ আবুল কাউসার আশা। তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, "আপনাদের দাবি যৌক্তিক। বিষয়টি সংসদ সদস্যকে জানানো হয়েছে। নির্ধারিত সময়ের আগেই কীভাবে কাজ শুরু করা যায়, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, এই সড়ক সংস্কারে সাড়ে সাত কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন পাওয়া গেছে। তিনি বলেন, "প্রশাসনিক জটিলতায় কিছুটা দেরি হলেও এখন সব প্রক্রিয়া সম্পন্ন। আশা করছি, আগস্টের প্রথম সপ্তাহেই কাজ শুরু করা যাবে।"
অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন