বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে বন্য প্রাণী সংরক্ষণের পথিকৃৎ সীতেশ রঞ্জন দেব আর নেই। মঙ্গলবার (১৪ জুলাই) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
সীতেশ রঞ্জন দেব জীবনের শুরুতে শিকারি হিসেবে পরিচিত থাকলেও একসময় নিজেকে পুরোপুরি বদলে ফেলেন। জীবনের শেষ কয়েক দশক তিনি আহত, বিপন্ন ও উদ্ধার হওয়া বন্য প্রাণীর সেবায় নিজেকে উৎসর্গ করেন। তার প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন’ দেশের বন্য প্রাণী সংরক্ষণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গত পাঁচ দশকে সীতেশ রঞ্জন দেব ২ হাজারের বেশি বন্য প্রাণী উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন। এ ছাড়া গত এক দশকে অন্তত এক হাজার অসুস্থ বন্য প্রাণীকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন এবং পরে সেগুলোকে বনে অবমুক্ত করেছেন।
শিকারি জীবন থেকে বন্য প্রাণীর অভিভাবকে পরিণত হওয়ার তার এই জীবনযুদ্ধ পরিবেশকর্মীদের কাছে এক অনুপ্রেরণার নাম। তার মৃত্যুতে দেশের পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণ আন্দোলনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
/

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন