সংবাদ

আটোয়ারীতে ৭ কেজি ওজনের কষ্টিপাথরসহ আটক ২

প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৯ পিএম

আটোয়ারীতে ৭ কেজি ওজনের কষ্টিপাথরসহ আটক ২
কষ্টিপাথর ও মোটরসাইকেলসহ আটক ২ ব্যক্তি। ছবি : সংবাদ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরসহ ২ ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার মো. দুলাল হোসেন (৩৬) ও মো. কলিম উদ্দিন (৪০)। পাথরটির পাশাপাশি তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল দল ও বর্ষালুপাড়া বিওপির সদস্যরা এই যৌথ অভিযান চালান। সীমান্ত পিলার ৩৯৬/৫-আর থেকে প্রায় ৪০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে রাধাকৃষ্ণ বাজার এলাকায় তাদের আটক করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া কষ্টিপাথরটির ওজন ৭ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ টাকা। জব্দ করা মোটরসাইকেলসহ সব মিলিয়ে উদ্ধার করা মালামালের মোট মূল্য ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।

৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

আটোয়ারীতে ৭ কেজি ওজনের কষ্টিপাথরসহ আটক ২

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরসহ ২ ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার মো. দুলাল হোসেন (৩৬) ও মো. কলিম উদ্দিন (৪০)। পাথরটির পাশাপাশি তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল দল ও বর্ষালুপাড়া বিওপির সদস্যরা এই যৌথ অভিযান চালান। সীমান্ত পিলার ৩৯৬/৫-আর থেকে প্রায় ৪০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে রাধাকৃষ্ণ বাজার এলাকায় তাদের আটক করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া কষ্টিপাথরটির ওজন ৭ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ টাকা। জব্দ করা মোটরসাইকেলসহ সব মিলিয়ে উদ্ধার করা মালামালের মোট মূল্য ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।

৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত