এইচএসসি পরীক্ষার সময়সূচি ও প্রশ্নপত্র নিয়ে অসন্তোষ এবং বৃষ্টির মধ্যে পরীক্ষা গ্রহণের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে নগরীর টাউন হল মোড়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভে আনন্দ মোহন সরকারি কলেজ, মুমিনুন্নিসা সরকারি কলেজ, ময়মনসিংহ সরকারি মহাবিদ্যালয়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন। অবরোধের কারণে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিরূপ আবহাওয়া ও বৃষ্টির মধ্যে অনেক শিক্ষার্থীকে চরম ভোগান্তি সয়ে পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। কোথাও কোথাও বুকসমান পানি মাড়িয়ে কেন্দ্রে যেতে হচ্ছে। অথচ এসব সমস্যা বিবেচনা না করে পরীক্ষা চালিয়ে যাওয়া হচ্ছে। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার মাঝে পর্যাপ্ত বিরতি দেওয়া হয়নি এবং প্রশ্নপত্রের মান নিয়েও বড় ধরনের অসঙ্গতি রয়েছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, "শিক্ষামন্ত্রী আমাদের সমস্যার কথা না শুনে উল্টো অপমানজনক মন্তব্য করেছেন। আমরা এই বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা ও মন্ত্রীর পদত্যাগ চাই।" দেশের পরিস্থিতি এবং পরীক্ষা কেন্দ্রের পরিবেশ অনুকূলে না আসা পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখারও দাবি জানান তারা।
এ সময় শিক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’ এবং ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’- এমন নানা স্লোগান দেন। দুপুর পর্যন্ত এই বিক্ষোভ চলার পর নগরীর গুরুত্বপূর্ণ এই মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
/

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন