বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও দেশে ফিরেই বীরের সংবর্ধনা পেয়েছে নরওয়ে জাতীয় ফুটবল দল। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে কোয়ার্টার ফাইনালে ওঠার ঐতিহাসিক সাফল্য উদযাপন করতে রাজধানী ওসলোর রাজপ্রাসাদের সামনে জড়ো হন প্রায় ৯০ হাজার সমর্থক। বিদায়ের হতাশাকে ছাপিয়ে নরওয়ের ফুটবলের নতুন সম্ভাবনাকেই উদযাপন করেছে গোটা দেশ।
আর্লিং হালান্ডের নেতৃত্বে এবারের
বিশ্বকাপে স্মরণীয় পারফরম্যান্স উপহার দেয় নরওয়ে। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে
অংশ নিয়ে দলটি শেষ আটে জায়গা করে নেয়। তবে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত
সময়ে ২-১ গোলে হেরে তাদের অভিযান শেষ হয়। এরপরও এটি বিশ্বকাপে নরওয়ের অন্যতম সেরা অর্জন
হিসেবে বিবেচিত হচ্ছে।
ওসলো পৌঁছে সমর্থকদের সঙ্গে দলের
খেলোয়াড়রা তাদের জনপ্রিয় ‘ভাইকিং রো’ উদযাপনে অংশ নেন। পুরো বিশ্বকাপজুড়ে এই উদযাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
নরওয়ের যুবরাজ হাকন। ঢাক বাজিয়ে তিনি উদযাপনের সূচনা করেন। কোয়ার্টার ফাইনালে মিয়ামিতে
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও তিনি গ্যালারিতে উপস্থিত ছিলেন।
সমর্থকদের ভালোবাসায় অভিভূত অধিনায়ক
মার্টিন ওডেগার্ড। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকেকে তিনি জানান, এত মানুষের
সমর্থন পাওয়া এবং পুরো দেশ আমাদের পাশে রয়েছে-এটি সত্যিই অবিশ্বাস্য।
এদিকে বিশ্বকাপে সাত গোল করে
আলোচনায় থাকা তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড সোমবার সকালে নরওয়েতে ফিরলেও সংবর্ধনা
অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিমানের সিঁড়ি দিয়ে নামার
একটি ছবি প্রকাশ করেন। ছবিতে তার হাতে একটি খেলনা র্যাকুন দেখা যায়, যার থাবায় ছিল
একটি কাঁচের বোতল।
এনআরকের তথ্য অনুযায়ী, অন্য একটি
ফ্লাইট ধরার তাড়া থাকায় ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত
থাকতে পারেননি।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন