শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা শিক্ষা ভবনের সামনে ‘এইচএসসি ২০২৬ ব্যাচ’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা প্রাকৃতিক দুর্যোগের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা এবং বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানান। দাবি না মানলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আসার কথা রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাকে নওগাঁয় ঢুকতে দেওয়া হবে না।
কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থী মারশিয়া রহমান, নাইম আহম্মেদ, রাহিম হোসেন এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রাজন প্রমুখ। সংহতি জানিয়ে এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
/

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন