সংবাদ

নরসিংদীতে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৯ পিএম

নরসিংদীতে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার
ছবি : সংবাদ

নরসিংদী শহরের কাউরিয়াপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় তিনটি বন্দুক ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।  সোমবার রাতে ইউএমসি জুট মিলের পরিত্যক্ত একটি কলোনির পাশের ঝোপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি একনলা বন্দুক, দুটি পাইপগান, দুটি ককটেল ও চার রাউন্ড শটগানের কার্তুজ।

র‍্যাব জানায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউরিয়াপাড়া এলাকায় অভিযানে যায় র‍্যাবের একটি দল। জুট মিলের পরিত্যক্ত কলোনির পাশে ঝোপের মধ্যে কয়েকজনকে দেখে সন্দেহ হলে র‍্যাব সদস্যরা তাদের ধাওয়া দেন। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। সন্ত্রাস ও অপরাধ দমনে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নরসিংদীতে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

নরসিংদী শহরের কাউরিয়াপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় তিনটি বন্দুক ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।  সোমবার রাতে ইউএমসি জুট মিলের পরিত্যক্ত একটি কলোনির পাশের ঝোপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি একনলা বন্দুক, দুটি পাইপগান, দুটি ককটেল ও চার রাউন্ড শটগানের কার্তুজ।

র‍্যাব জানায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউরিয়াপাড়া এলাকায় অভিযানে যায় র‍্যাবের একটি দল। জুট মিলের পরিত্যক্ত কলোনির পাশে ঝোপের মধ্যে কয়েকজনকে দেখে সন্দেহ হলে র‍্যাব সদস্যরা তাদের ধাওয়া দেন। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। সন্ত্রাস ও অপরাধ দমনে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত