সংবাদ

শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম

শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনসিপির সমাবেশে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংবাদ

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনসিপি আয়োজিত ‘জুলাই সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সমালোচনা করেন।

মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে স্থাপিত অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘২০২৬ সালের শিক্ষার্থীরা বুঝিয়ে দিচ্ছে, ওই স্ট্যান্টবাজি বাংলাদেশে আর চলবে না। এইচএসসি পরীক্ষার্থীদের হাঁটু থেকে বুক সমান পানিতে ডুবিয়ে পরীক্ষা দিতে বাধ্য করেছেন। এমনকি প্রশ্নের মধ্যে দুটি সৃজনশীল ভুল দিয়েছেন। ভুল প্রশ্নে উত্তর মেলাতে না পেরে একজন পরীক্ষার্থীর মানসিক অবস্থা কেমন হয়, তা আপনারা চিন্তা করেননি এবং একটি দুঃখ প্রকাশ করার প্রয়োজনও বোধ করেননি।’

শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলার প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী, আপনি যাদের ফার্মের মুরগি বলেন, তারা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি মন্ত্রী হয়েছেন। এই শিক্ষার্থীরা রাস্তায় এসেছিল বলেই কেউ শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন, কেউ লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রিত্ব করছেন।’

শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধের দাবি জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীরা গিনিপিগ নয়। আপনাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে বলে সাধারণ শিক্ষার্থীদের ওপর বারবার নতুন কিছু চাপিয়ে দেন। এই রাজনীতি আর হতে দেওয়া হবে না।’

সমাবেশে তিনি ভূমিদস্যুতা ও চাঁদাবাজির তীব্র সমালোচনা করে বলেন, ‘বসুন্ধরার মতো মাফিয়া গ্রুপ শত শত মাইল জমি দখল করছে। তাদের মিডিয়া সন্ত্রাস ভূমিদস্যু ও ধর্ষকদের পক্ষে অবস্থান নিচ্ছে। এছাড়া এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে বিএনপি, ছাত্রদল বা যুবদলের নামে যে চাঁদাবাজি হচ্ছে, তা বন্ধ করতে হবে। প্রতিদিন জুলাই হয় না, কিন্তু যেদিন হবে সেদিন পালানোর পথ পাবেন না।’

সংবিধান সংস্কার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন সংবিধান সংস্কার কমিটি সংবিধানে নেই। এই সংবিধান অনুযায়ী তো ২০২৬ সালে নির্বাচনই হওয়ার কথা ছিল না। আপনারা ছাত্র-জনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন।’

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার ও মহানগরের আহ্বায়ক শওকত আলী। এর আগে দলটির নেতাকর্মীরা এলাকায় একটি পদযাত্রা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত