সংবাদ

জলাবদ্ধতা নিরসনে রাস্তা কাটলেন গ্রামবাসী

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:১৮ পিএম

জলাবদ্ধতা নিরসনে রাস্তা কাটলেন গ্রামবাসী
গাইবান্ধার সুন্দরগঞ্জে জলাবদ্ধতার কবলে পড়া একটি গ্রাম। ছবি : সংবাদ

টানা বৃষ্টি ও পানি নিষ্কাশনের পথ না থাকায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ফরাজীপাড়া গ্রামে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাড়িঘর ও রাস্তাঘাট থেকে পানি নামাতে না পেরে নিরুপায় হয়ে গ্রামবাসী নিজেরাই রাস্তা কেটে দিয়েছেন। এতে পানি কিছুটা নামলেও ওই এলাকার সঙ্গে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, ফরাজীপাড়া গ্রামের অধিকাংশ বাড়ির উঠান ও কাঁচা রাস্তা এখনো হাঁটু পানির নিচে। কয়েক শ বিঘা আবাদি জমি পানিতে নিমজ্জিত থাকায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। পানি বের করার কোনো নালা বা কালভার্ট না থাকায় গ্রামটি কয়েক দিন ধরে পানিবন্দী অবস্থায় ছিল। যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীরা।

গ্রামের বাসিন্দা শহীদ আলী বলেন, "আমরা চরম ভোগান্তিতে পড়েছি। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। পানি বের করার জন্য কোনো নালা বা ব্রিজ নেই। বাধ্য হয়ে আমরা নিজেরাই রাস্তা কেটে পানি ছেড়ে দিয়েছি। এখন আমাদের যাতায়াতই বন্ধ হয়ে গেল। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ভোগ আরও বাড়বে।"

চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম বলেন, ফরাজীপাড়া এলাকার মানুষ প্রতি বছর বর্ষায় এই সমস্যার মুখোমুখি হয়। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। তিনি বলেন, "এখানে একটি ব্রিজ নির্মাণ করা জরুরি। বিষয়টি আমি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছি।"

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

জলাবদ্ধতা নিরসনে রাস্তা কাটলেন গ্রামবাসী

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত