সংবাদ

বগুড়ায় ব্যাংকের ভেতর নারীর ২ লাখ টাকা চুরি

প্রতিনিধি, মোকামতলা (বগুড়া)
প্রতিনিধি, মোকামতলা (বগুড়া)
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম

বগুড়ায় ব্যাংকের ভেতর নারীর ২ লাখ টাকা চুরি
বগুড়ার শিবগঞ্জের মোকামতলা সোনালি ব্যাংক শাখা। ছবি : সংবাদ

বগুড়ার শিবগঞ্জে সোনালি ব্যাংকের একটি শাখা থেকে এক নারীর ২ লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর একটার দিকে মোকামতলা শাখায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী নারী শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী ওই নারীর নাম রহিমা খাতুন। তিনি উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, রহিমা খাতুন তার বাবা আব্দুর রহিমকে নিয়ে দুপুরে ব্যাংকে যান। সেখানে বাবার নামে দুই লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করছিলেন। এ সময় তার ভ্যানিটি ব্যাগে ২ লাখ টাকা রাখা ছিল।

দুপুর একটার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ব্যাংকের ভেতর অন্ধকার হয়ে যায়। তখন অজ্ঞাতপরিচয় এক নারী রহিমার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করার প্রস্তাব দেন। এর কিছুক্ষণ পর টাকা বের করতে গিয়ে রহিমা দেখেন, তার ব্যাগের চেইন খোলা এবং ভেতরে থাকা ২ লাখ টাকা নেই। আশপাশে খুঁজেও ওই নারীকে আর পাওয়া যায়নি।

রহিমা খাতুন বলেন, চুরির বিষয়টি সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়ে সিসিটিভি ফুটেজ দেখানোর অনুরোধ করা হলেও তা দেখানো হয়নি। এরপর তিনি থানায় গিয়ে অভিযোগ করেন।

সোনালি ব্যাংক মোকামতলা শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে তারা শুনেছেন। বিষয়টি তদন্তে প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্য ভুক্তভোগীকে পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংকের পক্ষ থেকেও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, টাকা চুরির একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বগুড়ায় ব্যাংকের ভেতর নারীর ২ লাখ টাকা চুরি

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত