ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড ও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ স্পেশাল জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী নছর ভিটা গ্রামের মো. ফরিদ খলিফা (৪৮) ও মো. মাসুদ মিয়া (৪১)। তাদের ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মাসুদ মিয়া বর্তমানে পলাতক রয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আব্দুছ ছামাদ ওরফে ছমেদ আলী, আব্দুল মতিন, মো. মোশাররফ হোসেন মোসা, মো. মোখলেছুর রহমান, মো. মোফাজ্জল হোসেন মোসা, মো. তোফাজ্জল হোসেন তোফা, মো. নাজমুল মিয়া, মো. শাহজাহান আকন্দ, মো. আতিকুল এবং মো. সিদ্দিক মিয়া। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত সিদ্দিক মিয়া বর্তমানে পলাতক।
মামলার বিবরণ থেকে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট সকালে দলিল লেখক আবু জাকারিয়া মিন্টুকে তার বাড়ির আঙিনায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহত মিন্টুর স্ত্রী বাদী হয়ে ১৬ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করেন। দীর্ঘ ১২ বছর বিচারিক প্রক্রিয়া ও ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দিলেন।
রায় ঘোষণার পর নিহতের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আকরাম হোসেন বলেন, “এই রায় সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃষ্টান্ত হয়ে থাকবে।” মামলায় বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী রাসেদা তাহমিনা প্রীতি।
/

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন