নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় একটি জিপ গাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় পারভেজ ও বিপ্লব নামের ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে চৌমুহনী পৌরসভার করিমপুর রূপসা শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক পারভেজ ও বিপ্লবের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ফেনী থেকে আসা একটি কালো রঙের জিপ গাড়ির গতিরোধ করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে পেছনের ডান পাশের দরজার ভেতরে বিশেষভাবে লুকানো ৪১টি প্যাকেটে এসব ইয়াবা পাওয়া যায়। মাদক পরিবহনে ব্যবহৃত জিপ গাড়িটিও জব্দ করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, আটক পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৬ টি মামলা বিচারাধীন রয়েছে। এই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
\

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন