সংবাদ

গোমস্তাপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা আদায়

প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম

গোমস্তাপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা আদায়
ছবি : সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর মেডিকেল মোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝটিকা অভিযান চালিয়েছে। রোববার (৩০ আগস্ট) এই অভিযানে অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে একাধিক খাবার হোটেল ও ওষুধের দোকানকে নগদ অর্থ জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বাজারে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে বিভিন্ন পণ্যের গুণমান পর্যবেক্ষণ, সঠিক মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যসামগ্রীর মজুত পরীক্ষা করা হয়। এ সময় একাধিক প্রতিষ্ঠানে মেয়াদহীন ওষুধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিক আর্থিক জরিমানা করা হয়।

অভিযান শেষে অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সাধারণ ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দেন। নায্যমূল্যে পণ্য বিক্রি করা, দোকানে হালনাগাদকৃত মূল্যতালিকা টাঙানো, মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য বিক্রি না করা এবং ভোক্তাদের সঙ্গে যেকোনো ধরনের প্রতারণা থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করা হয়।

এদিকে মেডিকেল মোড়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে ভোক্তা অধিকারের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা। অসাধু সিন্ডিকেট ভাঙতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন এলাকাাবাসী।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

গোমস্তাপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা আদায়

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর মেডিকেল মোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝটিকা অভিযান চালিয়েছে। রোববার (৩০ আগস্ট) এই অভিযানে অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে একাধিক খাবার হোটেল ও ওষুধের দোকানকে নগদ অর্থ জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বাজারে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে বিভিন্ন পণ্যের গুণমান পর্যবেক্ষণ, সঠিক মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যসামগ্রীর মজুত পরীক্ষা করা হয়। এ সময় একাধিক প্রতিষ্ঠানে মেয়াদহীন ওষুধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিক আর্থিক জরিমানা করা হয়।

অভিযান শেষে অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সাধারণ ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দেন। নায্যমূল্যে পণ্য বিক্রি করা, দোকানে হালনাগাদকৃত মূল্যতালিকা টাঙানো, মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য বিক্রি না করা এবং ভোক্তাদের সঙ্গে যেকোনো ধরনের প্রতারণা থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করা হয়।

এদিকে মেডিকেল মোড়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে ভোক্তা অধিকারের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা। অসাধু সিন্ডিকেট ভাঙতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন এলাকাাবাসী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত