সংবাদ

টঙ্গীতে থানার ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৫

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএম

টঙ্গীতে থানার ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৫
ছবি : সংবাদ

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার ভেতরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে ওই থানা চত্বরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - টঙ্গীর মরকুন এলাকার আতিকুর রহমানের ছেলে মো. মাহদী হাসান (২৬), একই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে হারুনর রশীদ (৩৪), মজিবুর রহমানের মেয়ে জহুরা বেগম (৫৫), মো. কাউছার আলীর মেয়ে শারমিন সুলতানা (৩৭) ও মৃত শহীদ মিয়ার মেয়ে শাহিদা আক্তার (৩৬)। তারা সবাই স্থানীয় কৃষকলীগ নেতা আ. মতিনের স্বজন ও সমর্থক বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আ. মতিনকে (৪৭) গ্রেপ্তার করে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে তাকে আদালতে নেওয়ার উদ্দেশ্যে থানার ভেতরে প্রিজন ভ্যানে তোলার সময় তার সঙ্গে থাকা স্বজন ও সমর্থকেরা প্রকাশ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা’ স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ওই পাঁচজনকে আটক করে।

এই ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন। মামলায় আটক পাঁচজনসহ মোট সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, থানার ভেতরে এ ধরনের স্লোগান দেওয়া আইনসিদ্ধ নয়। এই কারণে আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

টঙ্গীতে থানার ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৫

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত