সংবাদ

গরুর দুধ খেয়ে তিস্তা ব্যারেজে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম

গরুর দুধ খেয়ে তিস্তা ব্যারেজে মার্কিন রাষ্ট্রদূত
খামারে উৎপাদিত দুধ পান করেন রাষ্ট্রদূত

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রংপুরে গরুর খামার, দুগ্ধ উৎপাদন ও ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেছেন। রোববার (৩০ আগস্ট) সকালে তিনি গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের খাপরিখাল এলাকায় প্যারাগন ডেইরি ফার্ম পরিদর্শনে যান।

রাষ্ট্রদূত সেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উন্নত জাতের এক হাজার ২০০ গরু পালনের কার্যক্রম ঘুরে দেখেন। গাভির পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, দুধ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও উন্নত জাতের গরুর প্রজনন কার্যক্রম সম্পর্কে খামার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি।

প্যারাগন অ্যাগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও এজিএম মেজবাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা খামারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। পরে খামারে উৎপাদিত দুধ পান করেন রাষ্ট্রদূত।

এ সময় তিনি বলেন, ‘উন্নত জেনেটিক্স ও মানসম্মত পশুখাদ্য বাংলাদেশের প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৃষক ও রপ্তানিকারকদের জন্যও এসব কৃষিপণ্য নতুন বাজারের সুযোগ তৈরি করছে।’

এরপর উপজেলার বেতগাড়ি ইউনিয়নের চন্দনের হাটে স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন রাষ্ট্রদূত। সেখানে সরিষা থেকে তেল উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে চান এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ। এ সময় রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

পরে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পরিদর্শনের উদ্দেশ্যে গঙ্গাচড়া ত্যাগ করেন মার্কিন রাষ্ট্রদূত।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গরুর দুধ খেয়ে তিস্তা ব্যারেজে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত