সংবাদ

‘লোডশেডিং নিয়ে পোস্ট’, তরুণকে মারধর-মুক্তিপণ আদায়

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৫৫ পিএম

‘লোডশেডিং নিয়ে পোস্ট’, তরুণকে মারধর-মুক্তিপণ আদায়
ভুক্তভোগী তরুণ আরাফাত হোসেন

বিদ্যুতের বিভ্রাট (লোডশেডিং) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখা শেয়ার করায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ২২ বছর বয়সী এক তরুণকে তুলে নিয়ে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে আড়াইহাজার বাজার এলাকায় থানার পাশে একটি ক্লাবঘরে এ ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন।

ভুক্তভোগী তরুণ আরাফাত হোসেন (২২) উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলার বেনু ফকিরের ছেলে। তিনি সরকারি সফর আলী কলেজের স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্র।

অভিযুক্ত আতাউর রহমান সানি ছাত্রদলের আড়াইহাজার পৌরসভার সাবেক যুগ্ম আহ্বায়ক। তার নেতৃত্বে আরাফাতকে মারধর করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।

আরাফাতের চাচা শ্রমিক দলের বিশনন্দী ইউনিয়ন শাখার সহসভাপতি দাইয়ান ফকির বলেন, আড়াইহাজার থানার ভেতরে মোটরসাইকেল রেখে জিমে গিয়েছিলেন আরাফাত। পরে মোটরসাইকেল নিয়ে বের হবার পর তাকে ধরে পাশের নজরুল ইসলাম আজাদ জনকল্যাণ পরিষদ নামে একটি ক্লাবের ভেতরে নিয়ে যায়।

নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির সহসাংগঠনিক সম্পাদক।

এ ক্লাবের ভেতরে ছাত্রদলের নেতা সানির নেতৃত্বে তার অনুসারী কর্মীরা আরাফাতকে মারধর করা হয় এবং দুই দফায় মুক্তিপণ বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা আদায় করা হয় বলেও অভিযোগ করেন দাইয়ান।

“আমার ভাতিজা লোডশেডিং নিয়া একটা পোস্ট শেয়ার করছে। এইজন্য তারে ছাত্রলীগ বইলা মারধর করছে। কিন্তু আমি নিজে রাজনীতি করি শ্রমিক দলের। আমার বড়ভাইও (আরাফাতের বাবা) বিএনপি করেন। আমার ভাতিজাকে মারধর কইরা ‘ও ছাত্রলীগ করে, বাবুর (সাবেক এমপি) লোক’ বলে জোরপূর্বক একটা ভিডিও-ও করছে মোবাইলে।”

আতাউর রহমান সানি

২০ হাজার টাকা মুক্তিপণ পেয়ে আরাফাতকে সাড়ে তিনটার দিকে ছাড়া হয় বলে জানান দাইয়ান ফকির। পরে আরাফাতকে নিয়ে থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

আরাফাতকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তারা।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, “অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ক্লাবের ভেতরে আটকে রেখে ছেলেটিকে মারধর করা হয়েছে। মুক্তিপণ আদায়ের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ করলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

তবে, বিষয়টি পুলিশে জানানোর পর থেকে ছাত্রদলের নেতার পক্ষে ‌“অনেকে ভয় দেখাচ্ছেন” মুঠোফোনে অভিযোগ করেন দাইয়ান ফকির।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা আতাউর রহমান সানির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ক্লাবঘর

তবে, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন বলেন, “আরাফাত নামে ছেলেটিকে মারধর করার খবর পেয়েছি। অভিযুক্ত সানিকেও আমি চিনি। আমি আড়াইহাজার ছিলাম না। আমাকে ফোনে জানানো হইছে। অপরাধমূলক কোনো কর্মকাণ্ড করলে সেই ছাত্রদল কিংবা যেই হোক তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিবে প্রশাসন। বিষয়টি তদন্ত করে সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে।”

তবে, আরাফাত হোসেন নামে তরুণ বিদ্যুৎ বিভ্রাটসহ নানা বিষয় নিয়ে বিএনপি সরকার ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফেসবুকে লেখা ও ভিডিও শেয়ার করেছেন বলেও অভিযোগ করেন মোবারক।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‘লোডশেডিং নিয়ে পোস্ট’, তরুণকে মারধর-মুক্তিপণ আদায়

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত